সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রদল। শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা মিজানুর রহমানের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন এবং তাঁকে স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেন।

ছাত্রদলের অভিযোগ, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করে হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছিলেন মিজানুর রহমান। ওই ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে দাবি করেন তাঁরা।

বিক্ষোভে মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সুমন, এসএম জুয়েল, সোহেল সিকদার, অ্যালেক্স তমাল ও আরিয়ান খান মাসুম।

ফরচুন সু কোম্পানির স্বত্বাধিকারী মিজানুর রহমান ‘ফরচুন মিজান’ নামে পরিচিত। তিনি বিএইচএস নিউজকে জানান, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ ব্যঙ্গের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি জানেন না, খোঁজ নিচ্ছেন।