গণপ্রকৌশলী দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বরিশাল ক্লাবে আইডিইবি বরিশাল জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে প্রথমে বের করা হয় বর্ণাঢ্য র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ ছালেহ। আইডিইবি বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুল আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি বরিশাল জেলা কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. নুরুল আলম ফরিদ, সভাপতি কাজী মনিরুল ইসলাম স্বপনসহ অন্যরা।
