এইমাত্র
বাবুগঞ্জ

বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক-আলফার সংঘর্ষ, চালকসহ আহত ২

বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও আলফা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার এয়ারপোর্ট থানাধীন উত্তর রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উত্তর রহমতপুর এলাকায় মহাসড়ক দিয়ে চলাচলের সময় একটি ট্রাকের সঙ্গে ‘বরিশাল-থ ১১-০২৫৯’ নম্বরের একটি আলফা গাড়ির সংঘর্ষ হয়। এতে আলফা গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আলফা গাড়ির চালক মাসুমসহ দুইজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ট্রাকটির গতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।