এইমাত্র
বরগুনা

বরগুনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বরগুনা জেলা কমিটির সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সরকারি মহিলা কলেজের পেছনের ওই বাড়িতে আগুন লাগে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বিএইচএস নিউজকে জানান, রাতে টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা বাড়িটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, কে বা কারা আগুন দিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।