পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক এবং যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে বাড়িটিতে হামলা চালানো হয়। এর আগেও ২০২৪ সালের ৫ আগস্টের পর বেশ কয়েক দফায় বাড়িটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছিল। তবে সম্প্রতি বাড়িটি সংস্কার করে পুনরায় বসবাসের উপযোগী করার কাজ চলছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তানভীর মুজিব অভির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বাড়িটিতে পুনরায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
