ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আলামিনের পক্ষে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় মোটরসাইকেল বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকায় প্রদক্ষিণ করেন নেতাকর্মী ও সমর্থকরা। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
শোডাউনে উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি আব্দুস সালাম, থানা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাবির হোসেন, নথুল্লাবাদ ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কায়েকোবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অ্যাডভোকেট আলামিন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং বারৈয়ারা রহিমা আপ্তার নূরানী হাফেজি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
