এইমাত্র
ঝালকাঠি

নলছিটিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে রুমা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বহরামপুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমা উপজেলার ফয়রা গ্রামের আনিচ ব্যাপারীর স্ত্রী ও নলছিটি শহরের ফেরিঘাট এলাকার রফিক তালুকদারের মেয়ে। দুই সন্তানের জননী ছিলেন তিনি।

পুলিশ জানায়, রুমা ঋণের টাকায় ছোট একটি দোকান দেন। কিন্তু তার স্বামী এটি পছন্দ করেনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে ঝগড়ার পর স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। পরে পাশের ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।