এইমাত্র
বাবুগঞ্জ

বাবুগঞ্জে অগ্নিসংযোগে সহযোগিতার অভিযোগ, টায়ার রিসাইক্লিং কারখানার ম্যানেজার আটক

বরিশালের বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে বাবুগঞ্জ উপজেলার শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, অগ্নিসংযোগের কাজে ব্যবহারের জন্য টায়ার ও তেল সরবরাহ করে সহযোগিতা করেন দোয়ারিকা টায়ার রিসাইক্লিং কারখানার ম্যানেজার। পরে তাঁকে আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।