এইমাত্র
বরিশাল জেলা

আবারো সেনাবাহিনী থেকে পরিচালক পেল বরিশাল শেবাচিম

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ, এমপিএইচ (বিএ-১০১১০৭)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর এই কর্মকর্তাকে শেবাচিম হাসপাতালের পরিচালক পদে নিয়োগের জন্য তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে হাসপাতালটির পরিচালকের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।