নারীমুক্তি, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার অগ্রপথিক কবি বেগম সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম এই কবি। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন তিনি।
সাহিত্যচর্চার পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুফিয়া কামাল। নারীর অধিকার প্রতিষ্ঠায় আজীবন সোচ্চার ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ।
সাহিত্য ও সমাজকর্মে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদকসহ নানা সম্মাননায় ভূষিত হন তিনি।
কবিতায়, প্রতিবাদে আর মানবিক চেতনায় আজও প্রাসঙ্গিক বরিশালের এই কৃতী সন্তান। মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন তাঁর ভক্ত, অনুরাগী ও দেশবাসী।
