বরিশালে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২৬-এর উদ্বোধন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্বে) মো. শাহাব উদ্দীন।
এ সময় ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, পুলিশ সদস্য, প্রতিযোগী খেলোয়াড় ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
