এইমাত্র
গলাচিপা

গলাচিপায় ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম ওরফে শুক্কুর গাজী (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গলাচিপার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে শুক্কুর গাজীর বাসা থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শুক্কুর গাজী গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার আ. খালেক গাজীর ছেলে। বর্তমানে তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় তাঁর শ্বশুর মো. নুরুল হকের বাসায় বসবাস করছিলেন।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।