এইমাত্র
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমির মাওলানা আবুল হোসাইন

আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হোসাইন।

শনিবার (২১ নভেম্বর) বাকেরগঞ্জে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমির ডক্টর এস. এম. মাহফুজুর রহমান আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত আমিরকে শপথ পড়ান।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর পর উপজেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান উপজেলা কমিটির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তাই জেলা সংগঠন নতুন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ নভেম্বর সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করে।

সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনরা ২০২৭-২০২৮ সেশনের জন্য বাকেরগঞ্জ উপজেলার নতুন আমির নির্বাচনে ভোট প্রদান করেন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না; সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন।

সদ্য বিদায়ী উপজেলা আমির সহকারী অধ্যাপক ফিরোজ আলম ইতিমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত আমির মাওলানা আবুল হোসাইন ইতিপূর্বে বাকেরগঞ্জ পৌর আমিরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ আহমদিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপার পদে নিয়োজিত রয়েছেন।