এইমাত্র
পিরোজপুর

পিরোজপুরে ডিবির হাতে ২০ পিস ইয়াবাসহ আটক ১

পিরোজপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সদর থানাধীন ৬ নম্বর শারিকতলা ডুমুরিয়া ইউনিয়নের রানিপুর বটতলা এলাকায় তাঁর পোলট্রি ফার্মের সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় ডিবির একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। দলের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান।

পিরোজপুর ডিবির কর্মকর্তা মো. মশিউর রহমান বিএইচএস নিউজকে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।