শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
No menu items!
spot_img

পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

‎নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই এ স্লোগান সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই মহাসম্মেলন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
‎
‎মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, সহপ্রচার সম্পাদক মুফতি শফিক সাদীসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।
‎
‎সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, শেখ হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলাম, কিন্তু তিনি তা করেননি। তাই তাঁকে দিনের আলোতে পালিয়ে যেতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলেছি, আপনি একজন মুসলিম। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করুন।
‎
‎সম্মেলনে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির পক্ষে তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং এ দাবিতে সংসদে আইন প্রণয়নের আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular