বরিশাল মহানগরের বন্দর থানা পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ সেলিম মীরা (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে গাঁজা পরিমাপের একটি নিক্তিও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিতের নেতৃত্বে থানাধীন টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মীরাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সেলিম মীরা টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত আফসার আলী মীরার ছেলে।
অভিযানের সময় তাঁর হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি নিক্তি উদ্ধার করে পুলিশ।
