সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পুলিশ কমিশনার

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।