পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ী বাজারে (চৌঠাই মহল এলাকা) দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্বেচ্ছাসেবক দল নেতার দোকানসহ ৩-৪টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
একই সময়ে পাশের শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদ ভবনের গুদামে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গুদামে রাখা টিসিবির চালের বস্তায় আগুন লেগে যায়।
এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।
