এইমাত্র
ঝালকাঠি

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, এনামুল হক সাজু, জাহিদুল ইসলাম এবং যুবদল নেতা ইয়াসিন আরাফাত মিঠু ও জিয়াউল কবির মিঠু।

বক্তারা দেশের স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।