বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’ এবং ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান।
মিছিলটি দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিবাদী কর্মসূচিতে পরিণত হয়।
