এইমাত্র
বাউফল

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি স্থানীয় কাগজীর পুল থেকে শুরু হয়ে বাউফল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান আনিস। সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরণ, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু এবং জাসাস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের দেশপ্রেমিক মানুষ সোচ্চার হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।