‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগের প্রথম দিনে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (পিআইএমএস) মো. আহসান হাবীব। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ নজরুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম রানা।
এ ছাড়া ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে। নিয়োগের নামে কোনো দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করেন তিনি। প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং নির্ধারিত সময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ভোলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা পরীক্ষা (ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট—পিইটি) অনুষ্ঠিত হবে।
