পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের ভূমিকার কথা তুলে ধরেন।
মিলাদ শেষে বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ও সন্তানের সুস্বাস্থ্য এবং দেশকে সফলভাবে পরিচালনার তৌফিক কামনা করা হয়। পাশাপাশি দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা থেকে দেশ ও জাতির মুক্তির জন্য দোয়া করা হয়।
মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
