এইমাত্র
বানারীপাড়া

বানারীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহম্মেদ সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের রায়েরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিএইচএস নিউজকে জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার সাগর আহম্মেদ সাজু কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের ভাতিজা ও শ্রমিক লীগ নেতা মো. হারুনের ছেলে।

এদিকে দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।