এইমাত্র
আগৈলঝাড়া

আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত হলেন আলাউদ্দিন মিয়া

বরিশালের আগৈলঝাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের জন্য তাঁকে পুনরায় আমীর নির্বাচিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই বছরের জন্য সংগঠনের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। পুনরায় তাঁর ওপর আস্থা রেখে তাঁকে আমীর নির্বাচিত করেছেন সংগঠনের দায়িত্বশীল রুকনরা।

অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পুনর্নির্বাচিত আমীরের নেতৃত্বে আগামী দিনে আগৈলঝাড়ায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।