মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কাজিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের খাসের হাট বাজারে সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুলাদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। বিক্ষোভ মিছিলে স্লোগানের নেতৃত্ব দেন কাজিরচর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ পাটোয়ারী।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাস্টার আব্দুল ওহাব মিয়া ও যুবদল নেতা নুর ইসলাম মিদা। এ ছাড়া বিএনপি নেতা মোহাম্মদ জাকির পেদা, বাচ্চু হাওলাদার, মোহাম্মদ সুলতান ফকির, মোহাম্মদ জানে আলম শিকদার, মো. স্বপন ফকির, মোহাম্মদ তারেক হোসেন, কাজিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন পাটোয়ারী, যুবদল নেতা মোহাম্মদ মিরাস মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সজীব পাটোয়ারী, যুবদল নেতা নজরুল ইসলাম হাওলাদার, কাজিরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ হেমায়েত উদ্দিন পেশকার, সাধারণ সম্পাদক পিন্টু পাটোয়ারী, যুবদল নেতা সুজন মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা হেলাল পাটোয়ারী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু পাটোয়ারীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, এই বাংলায় আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবেন না তাঁরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সাবধান করে দিয়ে বক্তারা বলেন, কেউ রাস্তায় জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আত্মীয় হলেও ছাড় দেওয়া হবে না; তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
