সোমবার, আগস্ট ১০, ২০২৬
No menu items!
spot_img

ছাত্রদল নেতা ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনের প্রথম বই ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’-এর মোড়ক উন্মোচন হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে সরকারি বিএম কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাইজুল ইসলাম, বরিশাল হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর আকতারুজ্জামান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, বরিশাল জেলা জাসাসের সভাপতি সাব্বির নেওয়াজ সাগর, বিএম কলেজের শিক্ষক প্রফেসর ড. জাবের, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার, প্রফেসর আক্তার উদ্দিন, প্রফেসর জাহাঙ্গীর কবির, প্রফেসর গোলাম রাব্বি, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং মহানগর ছাত্রদলের সাবেক ১ নম্বর সহসভাপতি মুশফিক রহমান ওভিসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

 

বইটি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অভিজ্ঞতা, স্মৃতি ও ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে রচিত।

 

লেখক ওয়ালিদ বিন সালাউদ্দিন একজন প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীর অভিজ্ঞতার আলোকে সেই সময়ের ঘটনাগুলো বইটিতে তুলে ধরেছেন।

 

বরিশালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো প্রত্যক্ষ অংশগ্রহণকারীর অভিজ্ঞতার আলোকে প্রকাশিত এটিই প্রথম বই ।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তরুণ প্রজন্মের ভূমিকা এবং সমকালীন ঘটনাপ্রবাহ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বইটির প্রকাশকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular