সোমবার, নভেম্বর ৯, ২০২৬
No menu items!
spot_img

মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয়, সৈয়দকাঠীতে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ উদ্যোক্তা রিয়াজ হাওলাদার

বরিশালের বানারীপাড়া উপজেলার ৩ নম্বর সৈয়দকাঠী ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরছেন তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ রিয়াজ হাওলাদার।

গরিব, দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে স্থানীয় মানুষের কাছে নিজেকে একজন জনবান্ধব প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। তরুণ প্রজন্মের কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনকে সামনে রেখে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন এই তরুণ।

মোঃ রিয়াজ হাওলাদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বানারীপাড়া থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে সৈয়দকাঠী ইউনিয়নের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

তাঁর লক্ষ্য, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। পাশাপাশি শিক্ষা, উন্নয়ন, মানবিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি করা।

স্থানীয় মানুষের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব, সততা ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সৈয়দকাঠী ইউনিয়ন একটি মডেল ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।

আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ রিয়াজ হাওলাদারের এই প্রত্যয় ও পরিকল্পনা এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সবার প্রত্যাশা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনসেবা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে গড়ে উঠুক একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত সৈয়দকাঠী ইউনিয়ন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular