শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
No menu items!
spot_img

মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পেটালো দুর্বৃত্তরা!

বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার পশ্চিম বেলুহার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত আসমান ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।

আহত আসমান সিকদার অভিযোগ করে বলেন, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বৃহস্পতিবার রাতে আমাদের পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিল চলছিলো। ওই মাহফিলের জন্য আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলো। আমি সেই টাকা দিতে মসজিদে গেলে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা স্বপন ভুইয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুুর্বৃত্ত আমাকে মসজিদ থেকে তুলে এনে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এবিষয়ে অভিযুক্ত স্বপন ভূইয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে সংবাদের সঙ্গে সংযুক্ত করা হবে। আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানিয়েছেন, বিষয়টি জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular