মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
No menu items!
spot_img

বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় র ্যাব ৮’র  অভিযানে আন্তঃজেলা  ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৪৫),স্বরূপকাঠী উপজেলার পশ্চিম সোহাগ দল গ্রামের সোহাগ বেপারী (৩৫) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ৩ নং কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের ৬নং ওয়ার্ডের  মোঃ শাহাদাৎ হোসেন শাওন (২৩)।

জানা গেছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৮ তাদের গ্রেফতার করে। রবিবার  (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট  থেকে তাদের গ্রেফতার করা হয়।  পরে তাদের বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়। বানারীপাড়াসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular