সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

বউক চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনের সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক। এছাড়া বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মো. শাহিন হোসেন রায়হান, মো. কাউসার খান ও মো. মাইনুল খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব।