এইমাত্র
পটুয়াখালী

পটুয়াখালীর আছমত আলী খান কলেজের এডহক কমিটির সভাপতি গাজী জসিম উদ্দিন

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে অবস্থিত লাউকাঠি আছমত আলী খান কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পটুয়াখালীর কৃতী সন্তান গাজী জসিম উদ্দিন। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে এ পদে মনোনয়ন দিয়েছে।

নতুন এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে মনোনীত হয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নুরেজ্জামান খান। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার মনোনীত করেছেন পীযুষ পালকে এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে স্থানীয় প্রশাসনের মনোনয়ন পেয়েছেন মোসা. রিনা বেগম।

কলেজ সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নুরেজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটির সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে নতুন এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।