বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মো. কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান জনি, সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান জুয়েল এবং হিজলা উপজেলা যুবদলের সদস্য এইচ এম ইমরান।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু ও সদস্য সচিব মো. গোলাম মাহতাব, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা, সদস্য সচিব মো. আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বাবু বেপারী, রনি তালুকদার ও কামরুল ইসলাম জয়।
গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও সাদ্দাম হোসেন হিরা, গৌরনদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খান, সাংগঠনিক সম্পাদক সাহারাজ ইসলাম, সাবেক আহ্বায়ক ইত্তোসাম পারভেজ এবং ছাত্রদল নেতা মো. আলী ও মো. আরিফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানান।
