এইমাত্র
বরিশাল সদর

প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন, নতুন তারিখ ২৭–২৯ নভেম্বর

প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পরিবর্তিত তারিখে আগামী ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, মোতাবেক ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ২০২৬, শুক্র, শনি ও রবিবার মাহফিল অনুষ্ঠিত হবে। এর আগে মাহফিলের তারিখ নির্ধারিত ছিল ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মাহফিলে অংশগ্রহণে আগ্রহী সব মুসল্লি, মুরীদান ও সংশ্লিষ্টদের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।