দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক নাদিম শেখসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়া হবে।
