এইমাত্র
উজিরপুর

উজিরপুরে গ্রামীণ ব্যাংকের সিঁড়িতে ৩ পেট্রোল বোমা বিস্ফোরণ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামীণ ব্যাংক শাখার সিঁড়িতে শুক্রবার ভোরে তিনটি হাতে তৈরি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটেছে।

মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাত ব্যক্তি বোমাগুলো নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। উপজেলার সব গ্রামীণ ব্যাংক শাখার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বোমা নিক্ষেপের পরিচয় ও উদ্দেশ্য এখনো জানা যায়নি।