এইমাত্র
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি গোপালপুর যুব সমাজের উদ্যোগে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় গোমা সেতু সংলগ্ন মাঠে ফাইনাল ম্যাচে ব্রাদার্স স্কোয়াড ১-০ গোলে নিমতলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মো. হুমায়ুন কবির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরাদি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোহাগ হাওলাদার। মোস্তাফিজুর রহমান কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন মৃধা, ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মনির হাওলাদার, মো. জসিম হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিরা।