বরিশাল মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পুরানপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ২৯৪ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান জুম্মানকে (৪০) গ্রেপ্তার করা হয়।
একই রাতে দেড়টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর রূপাতলী কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডের কমল স্টোরের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ মো. খোকন ফরাজিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের আরেকটি দল। তিনি উত্তর রূপাতলীর বাসিন্দা মো. সুলতান ফরাজির ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
