এইমাত্র
বাকেরগঞ্জ

চরামদ্দিতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক এনাম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১ নম্বর চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে মাওলানা রেদওয়ানুল হক এনামের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চরামদ্দি ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাওলানা রেদওয়ানুল হক এনাম চরামদ্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং একজন শিক্ষক।

চরামদ্দি ইউনিয়ন জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা আবুল হোসেন ও উপজেলা জামায়াত নেতা মাওলানা রেদওয়ানুল্লাহ শাহেদী।

সম্মেলনে সভাপতিত্ব করেন চরামদ্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নেছার উদ্দিন আহমদ।