এইমাত্র
বানারীপাড়া

বানারীপাড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বরিশালের বানারীপাড়ায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২৬-২৭ অর্থবছরে সয়াবিন, খেসারি ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বানারীপাড়ার আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।

প্রধান অতিথির বক্তব্যে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষকের ঘামেই সচল থাকে আমাদের অর্থনীতির চাকা। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার মূল কারিগর আমাদের প্রান্তিক কৃষকরা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি, উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মনজুর খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি মো. সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজান ফকির এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।