এইমাত্র
গলাচিপা

ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে শিশু পলক

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল গলাচিপার শিশু পলক। সে গলাচিপা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন ও সহকারী শিক্ষক তানিয়া বেগমের একমাত্র সন্তান।

চিকিৎসাধীন অবস্থায় ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করে সে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

নিষ্পাপ শিশুটির অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পলকের বাবা-মা।

শিশু পলকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গলাচিপা প্রেসক্লাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বিএনপি, গোলখালী ইউনিয়ন পরিষদ এবং গলাচিপা শিক্ষক পরিবার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুম শিশুটির রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।