বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন ঢালীর নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় বাঁশতলা এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়। প্রায় ২০০ মোটরসাইকেল ও ৬০০ নেতাকর্মী এতে অংশ নেন।
শোভাযাত্রাটি মিয়ার হাট বাজার, গলি বাংগা বাজার, নোমোর হাট বাজার, লক্ষ্মীপুর এলাকা, ব্যাপারীর হাট বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মৃধার হাট বাজার প্রদক্ষিণ করে চরকালেখান বাজারে এসে শেষ হয়। পরে চরকালেখান বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন ঢালী বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের হাটবাজারের খাজনার টাকা নিজ অর্থায়নে সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে ব্যবসায়ীদের খাজনা দিতে না হয়। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সুবিধা পেতে কাউকে অতিরিক্ত টাকা দিতে হবে না। কাঁচা রাস্তা পাকাকরণ ও অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
পথসভায় বিএনপি নেতা আসাদুজ্জামান মালেক সরদার, বাচ্চু খান, মোহাম্মদ মোস্তফা সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল কবির লিটন মৃধা, ইউপি সদস্য পল্লব সিকদার, আক্তার সরদার, আক্তার বেপারী, ছাত্রদল নেতা আসাদুজ্জামান অনু সিকদার, ইয়ামিন হাওলাদার, সোহাগ মৃধা, ফরহাদ হোসেন হাওলাদার, নুরুল আলম মিয়া, শাখাওয়াত চৌকিদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, রাকি সরদার, রুবেল দেওয়ান, শাহাবুদ্দিন ও ছাত্রদলের সহ-সভাপতি মিজান সরদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
