পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮০ পিস ইয়াবাসহ মো. হালিম চকিদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মঠবাড়িয়া থানার ১ নম্বর টিকিকাটা ইউনিয়নে রাজেনের দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই শৌরভ দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
