সোমবার, আগস্ট ১৭, ২০২৬
No menu items!
spot_img

ব‌রিশালে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর

বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৭ জন শিশুর।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

আজ সোমবার সকা‌লে এসব তথ্য জানিয়েছে ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালকের কার্যালয়।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২ হাজার ২০৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৬৬৩ রোগী।

ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ্য অ‌ধিদপ্তরের সহকা‌রি প‌রিচালক আবদুল মুনয়েম সাদের ভাষ্য, হাম রোগে আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকে কঠোর নজরদারি রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular