মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পটুয়াখালী

গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. মন্নান হাওলাদার ওরফে মনা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কালিকাপুর ভাঙা ব্রিজ সংলগ্ন ব্র্যাক আবাসনের পাশে মন্নান হাওলাদারের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মন্নান হাওলাদার গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ার মৃত মমিন উদ্দিন হাওলাদার ও মৃত আইফুল বেগমের ছেলে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর ৩৫, তারিখ ১৬/১১/২০২৬) রুজু করা হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গলাচিপা থানা পুলিশ।