মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
No menu items!
spot_img

বাউফলে শিক্ষকের কথায় ডিম সেদ্ধ করতে গিয়ে দগ্ধ শিক্ষার্থী

পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সেদ্ধর ফুটন্ত পানিতে মাহফুজুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রথমে গোপন রাখা হলেও বিষয়টি আজ প্রকাশ পায়।

দগ্ধ মাহফুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করানো হয়। ঘটনার দিন মাহফুজকে ডিম সিদ্ধ করতে বলা হয়। মাহফুজ ডিম সিদ্ধ করে নিয়ে যাওয়ার সময় অন্য এক শিক্ষার্থীর সঙ্গে ধাক্কা লাগলে পাতিলে থাকা গরম পানি তার গায়ে পড়লে দগ্ধ হন।

এ বিষয়ে দগ্ধ শিক্ষার্থী মাহফুজ ও তার কোনো স্বজন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে শাক তোলা, ডিম সেদ্ধ করাসহ বিভিন্ন কাজ করানো হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

তবে মাহফুজের শ্রেণি শিক্ষক ফাহমিদা আক্তার শিক্ষার্থীদের দিয়ে ডিম সেদ্ধ করানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগলে মাহফুজ দগ্ধ হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular