শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
No menu items!
spot_img

বরিশালের ‎মেহেন্দিগঞ্জে ভাসমান হাসপাতাল

বরিশালের ‎মেহেন্দিগঞ্জে ‎চিকিৎসাবঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য এসেছে সর্বাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ। আগামী শনিবার থেকে সেখানে দুই মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা চালু হবে। ‎ ‎বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজটি উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে নোঙর করেছে। মধ্যপ্রাচ্যের দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত জাহাজটির নাম ‘কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল’ (কেএএপি-এমএইচবি-৫)।

‎ ‎উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরানুর হক জানান, প্রতিদিন ১৫০-২০০ রোগী এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন। নির্ধারিত দিনে চোখ, দাঁত ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন এবং ছোটখাটো অস্ত্রোপচারও বিনামূল্যে করা হবে। রোগীদের যাতায়াতের জন্য বিশেষ শাটল নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে। ‎

‎তিনি আরও জানান, জাহাজটি উপজেলা সদরে স্থাপনের চেষ্টা করা হলেও স্থানীয়দের আপত্তির কারণে বিদ্যানন্দপুরে নিতে হয়েছে। এতে সদর ও দক্ষিণপাড়ের ৪ ইউনিয়নের মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে। ‎ ‎তবুও এ উদ্যোগে খুশি চরবাসী। স্থানীয় বাসিন্দা জয়নাল ও ফাতেমা বলেন, দীর্ঘদিন ওঝা-কবিরাজ নির্ভর থাকার পর অবশেষে আমরা সাময়িক সময়ের জন্য হলেও উন্নত চিকিৎসা পেতে যাচ্ছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular