বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
No menu items!
spot_img

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক কিশোরের!

ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতির কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প.প.) ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular