মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পিরোজপুর

পিরোজপুরে ট্রাক চাপায় অটোরিকশাচালক নিহত

পিরোজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল শেখ ভৈরমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছত্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে অটোরিকশায় বসে ছিলেন নজরুল শেখ। এ সময় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় তাঁর অটোরিকশায় ধাক্কা দেয়।

ধাক্কায় তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।