মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

বাকেরগঞ্জে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আরও দুজন আটক

বরিশালের বাকেরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ও রোববার (১৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এবং ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১৪ নভেম্বর উপজেলার কলসকাঠি ইউনিয়নের কলেজকাঠি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ কামাল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অন্য একটি অভিযানে ১৫ নভেম্বর কলসকাঠি এলাকা থেকে আরও এক কেজি গাঁজাসহ দীপ্ত চন্দ্র (২৫) ও সাজিদ আবদুল্লাহ রাফি (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে সাদ্দাম (৩৮) এবং তিন মাসের সাজাপ্রাপ্ত মোজাম্মেল (৪০) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিএইচএস নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের কয়েকটি দল পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে বাকেরগঞ্জ থানা-পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানান ওসি।